News Bangla 24 BD | ঝিনাইদহে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন


All-focus
All-focus

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে সাংবাদিকরা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব।

এসময় প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান টুকু, সাজ্জাদুর রহমান, আসিফ ইকবাল কাজল, আমিনুল ইসলাম লিটন, আসিফ ইকবাল মাখন, ফয়সাল আহমেদ, শাহজাহান আলী বিপাশ, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি এম এ সামাদ ও সাধারন সম্পাদক জাহিদুর রহমান তারিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের ১৭ মে তারিখে দৈনি প্রথম আলো পত্রিকায় কৃষি বিভাগের অনিয়ম, দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদস প্রকাশিত হয়। যেটি ছিল সম্পূর্ন সত্য। সেই ঘটনায় কোটচাদপুর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়ের করে। তাই আজাদ রহমান এর নামে কৃষি বিভাগের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ