News Bangla 24 BD | হেতিমগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ সহোদর নিহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

হেতিমগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ সহোদর নিহত


সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ সহোদর নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকন্দর আলীর ছেলে তরমুজ আলী (৪৫) ও সুরুজ মিয়া (৪০)।

সুরুজ মিয়া ছিলেন অটোরিকশার চালক। তিনি তার অপর দুই ভাইকে নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। তার পরিচয় পাওয়া যায়নি।

আজ (বুধবার) সকাল সাড়ে ১১ টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তারা প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও যানচলাচল স্বাভাবিক করে।

এদিকে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিভিয়েছেন। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি ২ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহত অপর জনের অবস্থাও আশংকাজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ