News Bangla 24 BD | ঝিনাইদহের সিও কনভেনশনে গর্ভবর্তী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পুষ্টিকর খাবার ও বিনামূল্যে ঔষধ বিতরণ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহের সিও কনভেনশনে গর্ভবর্তী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পুষ্টিকর খাবার ও বিনামূল্যে ঔষধ বিতরণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে গর্ভবর্তী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পুষ্টিকর খাবার ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি ঝিনাইদহের সিও কনভেনশন এ সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও সংস্থার আয়োজনে এ উপলক্ষে স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সামছুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক জাহিদ আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোমিনুর রহমান, সেভ ঝিনাইদহ নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাদশা, এ্যাডঃ টিপু সুলতান, এ্যাডঃ কামরুল আবেদীন শাহিন। আলোচনা শেষে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলামসহ অতিথিবৃন্দ প্রায় ২ শতাধিক দরিদ্র মা ও শিশু, গর্ভবর্তী মায়েদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার ও বিনামূল্যে ঔষধ বিতরন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ