ঝিনাইদহে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসুচির উদ্বোধন
ঝিনাইদহঃ
ঝিনাইদহে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রাহকদের মধ্যে বিতরন করা হয় স্মার্ট জাতীয় পরিচয় পত্র। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৪ মাস। পর্যায়ক্রমে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ লাখ ৪২ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 