News Bangla 24 BD | ঝিনাইদহে ভার্সিটির মেধাবী দুই শিক্ষার্থীর আত্মহত্যা ! - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ভার্সিটির মেধাবী দুই শিক্ষার্থীর আত্মহত্যা !


ঝিনাইদহঃ
পারিবারিক ভাবে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের নিজেদের ফ্ল্যাটে আত্মহত্যা করেছে মুনতা হেনা নামে এক ভার্সিটির ছাত্রী। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের ২০১১-১২ বর্ষে পড়তেন। মুনতা হেনার পিতা ইবির আল হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম। এদিকে মুনতা হেনার আত্মহত্যার খবর জানতে পেরে তার প্রেমিক রোকনুজ্জামানও ট্রেনের নিচে ঝাপ দিয়ে জীবন সাঙ্গ করেন। কয়েক ঘন্টার ব্যবধানে ইবির মেধাবী দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের পঞ্চমতলায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হেনা। অন্যদিকে প্রেমিকার মৃত্যুর সংবাদ শুনে রাত ৮টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার মতি মিয়া রেলগেট এলাকায় গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক রোকনুজ্জামান। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ শুক্রবার খবরের সত্যতা নিশ্চিত করেন। রোকনুজ্জামানও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের শেষবর্ষের ছাত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ