News Bangla 24 BD | ঝিনাইদহে শিয়াল মারা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে শিয়াল মারা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে শিয়াল মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে বাঁধন নামের ৩ বছরের এক শিশু মারা গেছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

শিশু বাঁধন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, পাশের বাড়ির বাচ্চু তার মুরগি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে শিয়াল মারা ফাঁদ পাতে। কিন্তু সকালেও বিদ্যুতের সুইচ বন্ধ করেনি। এতে শিশুটি সকালে খেলতে খেলতে ওই খামারে যায়। সেখানে সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। সেই সাথে খামারের মালিক বাচ্চুকে আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ