গাজীপুরে ইয়াবাসহ র্যাবের হাতে একজন আটক
খবর বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
বৃহস্পতিবার র্যাব-১, স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর টহল দল নিয়মিত টহল পরিচালনাকালে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওরাইদ পশ্চিমপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করার জন্য টহল কমান্ডার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া উদ্ধর্তন কর্তৃপক্ষের নিদের্শক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় ফোর্সসহ ইং ০৯/০৮/১৮ তারিখ ১৮.০০ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওরাইদ পশ্চিমপাড়া জনৈক মোঃ মজিবুর রহমান এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ নাসির উদ্দিন(৪২), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-ভাওরাইদ পশ্চিমপাড়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর দেহ তল্লাশী করে আসামী ১। মোঃ নাসির উদ্দিন(৪২) এর পরিহিত লুঙ্গির কোচ হইতে একটি সাদা জিপার ব্যাগে ১২(বার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ (এক) টি বাটুন যুক্ত মোবাইল উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধন ২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(ক) ধারার অপরাধ করিয়াছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 