ঝিনাইদহে- ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নারায়নপুর এলাকায় রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কা লেগে রহমতুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় রহমতুল্লাহ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো।
শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের শাহজাহানের ছেলে রহমাতুলল্লাহ আব্দুর রউফ ডিগ্রি কলেজের ছাত্র। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে রহমাতুল্লাহ বাড়ি যাচ্ছিলো। সে নারায়নপুর হাইস্কুলের কাছে পৌছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকটি না দেখতে পেয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে তার মাথার ডান পাশে ট্রাকের অ্যাঙ্গেল ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে একদিন আগে একই সড়কের বৈডাঙ্গা নামক স্থানে তৌহিদুল ইসলাম (২২) নামে আরেক যুবক নিহত হয়। তিনি হলিধানী ঢাকালে পাড়ার গাজী মিয়ার ছেলে। এ সময় তার দুই বন্ধু রফিকুল ও আল-আমিন আহত হয়।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 