কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান নকল আজিজ বিড়ি তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস
ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালিগঞ্জ দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আজিজ বিড়ি তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে যায়। পরে নগর চাপরাইল বাজারে অভিযান পরিচালনা করে ১ টি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৪০০০/- টাকা ও মোড়কজাত বিধিমালা লংঘন করে ঔষধ বিক্রয়ের অপরাধে ১টি ফার্মেসীকে ৬০০০/- টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন বৃহস্পতিবার। কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে দীর্ঘ বছর ধোরে নকল বিড়ি ও সিগারেট তৈরি হয়ে থাকে। প্রতিবছর একাধিকবার অভিযান পরিচালিত হয়ে থাকে। কিন্তু অসাধু ব্যাক্তিরা নকল বিড়ি ও সিগারেট তৈরি করা বন্ধ করতে পারেনি। না পারার কারন হল কালীগঞ্জ থানা পুলিশ প্রতি মাসে দেবরাজপুর গ্রামের এসব অসত ব্যাক্তিদের নিকট থেকে মোটা অংকের টাকা পেয়ে থাকে। কনজুমার এসোসিয়েসন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহের সভাপতি আমিনুর রহমান টুকু, ও ঝিনাইদহ জেলা সেনিটরি ইনেসপেক্টর আব্দুল হামিদ এসময় উপস্থিত ছিলেন।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 