News Bangla 24 BD | টঙ্গীতে ইয়াবাসহ র‌্যাবের হাতে দুইজন আটক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

টঙ্গীতে ইয়াবাসহ র‌্যাবের হাতে দুইজন আটক


খবর বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
শনিবার র‌্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এরশাদনগর এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এরশাদনগর ৩নং ব্লক ধৃত আসামী জনৈক মোঃ মীর হোসেন এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মীর হোসেন(৩৪), পিতা-মৃত আঃ মতিন, সাং-এরশাদনগর ৩নং ব্লক, থানা-টঙ্গী, জেলা-গাজীপুর, ২। মোঃ সাইদুল মোল্লা(৩৮), পিতা-আঃ ওয়াহাব মোল্লা, সাং-রাজপাট, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি-কামারপাড়া (জনাব আলমগীর হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-টঙ্গী, জেলা-গাজীপুরদ্বয়’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীদের দেহ তল্লাশী করে আসামী ১। মোঃ মীর হোসেন(৩৪) এর পরিহিত প্যান্টের পকেট হইতে একটি সাদা জিপার ব্যাগে ১৫(পনের) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২৮০/- (দুইশত আশি) টাকা, ২। মোঃ সাইদুল মোল্লা(৩৮) এর পরিহিত প্যান্টের পকেট হইতে একটি সাদা জিপার ব্যাগে ১২(বার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ১১০০/- (এক হাজার একশত) টাকা সর্বমোট ২৭ (সাতাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৩৮০/- উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধন ২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(ক)/২৫ ধারার অপরাধ করিয়াছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ