News Bangla 24 BD | বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়া -প্রতিমন্ত্রী, মেহের আফরোজ চুমকি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়া –প্রতিমন্ত্রী, মেহের আফরোজ চুমকি


কালীগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ নি¤œ মধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বাংলাদেশ স্থান করে নেবে উন্নত দেশের কাতারে। প্রতিষ্ঠিত হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত শোষণহীন সোনার বাংলা। যা ছিল বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের আত্মত্যাগের মূল লক্ষ্য। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানে বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।
প্রতিমন্ত্রী বলেন, এক আঙ্গুগুলি হেলনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আর সেই স্বাধীন দেশেই বঙ্গবন্ধুর মতো মহান নেতার বুকে ঘাতকের বুলেট গোটা দেশ ও জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।
তিনি আরো বলেন, আগস্ট শোকের মাস। এই মাসেই ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যরা নির্মম হত্যাকান্ডের শিকার হন। হত্যাকান্ড থেকে রেহাই পায়নি নারী ও শিশু। এ কারণে এই দিনটি বাঙ্গালি জাতির জীবনে এটি একটি কলঙ্কজনক অধ্যায়।
তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আবুবকর চৌধূরী, মাইনুল ইসলাম, বশির উদ্দিন, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আলী-আল-রাফু অমিত, ওয়াহিদ হাসান প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ