News Bangla 24 BD | বিএনপি বেপরোয়া গাড়ি চালকদের মতো আচরণ করছে- সেতু মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বিএনপি বেপরোয়া গাড়ি চালকদের মতো আচরণ করছে- সেতু মন্ত্রী


কালিয়াকৈর প্রতিনিধি : বিএনপি বেপরোয়া গাড়ি চালকদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর গত ৯ বছরে কোনো আন্দোলনে সফলতা না পেয়ে কষ্ট ভোগ করছেন, এখন তারা বেপরোয়া গাড়ি চালকদের মতো আচরণ করছেন। মন্ত্রী শুক্রবার বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহনে বিশৃঙ্খলা থাকলে সড়কে ক্ষতি। পরিবহন ও বিআরটিএ’র ক্ষতি। দেশ ও দেশের মানুষের ক্ষতি। তাই এ ক্ষতি থেকে বের হওয়ার জন্য বিআরটিএ -তে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এই মুহূর্তে আমরা ক্রাস প্রোগ্রাম হাতে নিয়েছি। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ কর্মকর্তারা ড্রাইভিং লাইসেন্স প্রদান ও গাড়ির ফিটনেস পরীক্ষা করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মওদুদের মতো রাজনীতিক, যিনি মৃত মানুষের ভুয়া কাগজপত্র আদালতে জমা দিয়ে বাড়ি দখলে রাখতে চান। এ রকম ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণ সমাজ বিভ্রান্ত হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ