News Bangla 24 BD | গাজীপুর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


গাজীপুর জেলা প্রতিনিধি ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট মঙ্গলবার সকালে নগর ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম রাহাতুল ইসলাম ।

গাজীপুর সিটি কর্পোরেশনের তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম, ২নং অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মিসেস মাহবুবা বিলকিস, ৪ ও ৫নং অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আবু সাঈদ মোল্লা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ শাহাদত হোসেন খন্দকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, ৫নং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কে.এম হারুনুর রসিদ প্রমুখ। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন মসজিদের সহকারী খতিব মাওলানা মোঃ মাহমুদুল হাসান।

এর আগে নগর ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ