মদনে ৪৩তম জাতীয় শোক দিবস পালিত
শহীদুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার চত্তরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সরকারী, বেসরকারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, তৃতীয় লিঙ্গ সহ হাজারো লোক সমাগমের মধ্য দিয়ে বর্নাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ সভাপতি, আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক, আবুল বাসার খান এখলাছ, জেলা পরিষদ সদস্য, আব্দুল হান্নান, আয়শা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও পৌর কমান্ডার, এ.কে.এম সামছুল হক খসরু, যুবলীগ সভাপতি, আনোয়ার সাদাত সানোয়ার প্রমুখ। এ সময় বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা সংগ্রামের মহা নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে বাঙালীর ইতিহাসে কালিমা লিপ্ত হয়েছিল এই দিনে। ও দলীয় কার্যালয়ে এক দু’আ, মিলাদ মাহফিল আয়োজন করে মদন উপজেলা আওয়ামীলীগ।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 