News Bangla 24 BD | ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১ সপ্তাহে কয়েকদফা অভিযান চালিয়ে সদর উপজেলার কালিচরনপুর, দোগাছি, ঘোড়শাল, ফুরসন্দি, গান্না ইউনিয়নের নবগঙ্গা, ফটকি, রাজারামের খাল, কুঠি দুর্গাপুর ও কালুহাটি খালসহ বিভিন্ন নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় নদী ও খালের মাঝে অবৈধ বাঁধ দখলদারদের বাঁশ খুটি পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে এলাকায় হাজার হাজার একর রোপা আমনের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেল। এলাকায় ফিরে এসেছে স্বস্থি। বর্ষার শুরুতেই এক শ্রেনির ভুমি দস্যুরা নিজের পেশি শক্তির জোরে এসব সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে মৎস্য শিকার করতো। বাধের কারনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, বর্ষার পুরা মৌসুমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ