ঈদের প্রধান জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা
ঈদুল আজহার প্রধান জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়েছে। বুধবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক। নামাজ শেষে গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তিনি।
তিনি বলেন, ‘হে আল্লাহ, সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে তুমি সোনার বাংলাকে হেফাজত কর।’ এসময় মোনাজাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদদের এবং পঁচাত্তরে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ঈদের জামাতে সাধারণ মানুষের পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অংশ নেন।
জাতীয় ঈদগাহে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু ভেতরে নিতে দেওয়া হয়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী?
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 