News Bangla 24 BD | সৌদি আরবে ৬১ বাংলাদেশি হাজির মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

সৌদি আরবে ৬১ বাংলাদেশি হাজির মৃত্যু


সৌদি আরবে এ পর্যন্ত ৬১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে দেয়া মঙ্গলবার পর্যন্ত নিহত হাজিদের তথ্য থেকে এই সংখ্যা জানা গেছে।
সরকারি বুলেটিন বলছে, সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৬১ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৫১ এবং মহিলা-১০ জন। এর মধ্যে  মক্কাতে ৪৪ জন, মদিনায় ৬ জন, জেদ্দা ২ জন, মিনায় ৪ জন এবং আরাফায় ৫ জনের মৃত্যু হয়।
সবশেষ মারা গেছেন ফেনীর আবদুস সালাম। ৪৮ বছর বয়সী এই হাজি মিনায় তার তাবুতে ইন্তেকাল করেন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজে গিয়েছেন। হজযাত্রীদের ফিরতি ফ্লাট শুরু হবে ২৭ আগস্ট থেকে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এ বিভাগের অন্যান্য সংবাদ