News Bangla 24 BD | চিহ্নিত ও প্রকৃত মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে শৈলকুপায় সংবাদ সম্মেলন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

চিহ্নিত ও প্রকৃত মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে শৈলকুপায় সংবাদ সম্মেলন


ঝিনাইদহঃ
প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শৈলকুপা চৌরাস্তার মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে পদমদী গ্রামের শ্যামল ও রঞ্জুকে মাদক ব্যবসায়ী উল্লেখ করায় তাদের স্বজনরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বজনরা বলেন, সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে পদমদী গ্রামের আতিয়ার রহমানের ছেলে শ্যামল ও মৃত বিশারত মন্ডলের ছেলে রঞ্জুর নাম উল্লেখ্য করে তাদেরকে মাদক ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়। প্রকাশিত সংবাদে শ্যামল ও রঞ্জুর নাম জড়িয়ে মাদক ব্যবসার অপবাদ দিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবী করে স্বজনেরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তারা। প্রকৃতপক্ষে শ্যামল একজন মুদি দোকানদার ও রঞ্জু একটি এনজিওতে চাকুরি করে। মাদকের সাথে তাদের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। কে বা কারা তাদেরকে হেয়পতিপন্ন ও প্রশাসনিক হয়রানি করার উদ্দেশ্যেই সংবাদদতার কাছে এমন বানোয়াটি তথ্য প্রদান করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসকল দাবী জানান রঞ্জুর ভাই কামরুল হাসান ও শ্যামলের পিতা আতিয়ার রহমান। তারা উক্ত সংবাদের বিষয়ে সুষ্ঠ তদন্তপূর্বক প্রকৃত মাদক ব্যবসায়ীদের শাস্তি দাবী করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ