News Bangla 24 BD | কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে বাসযাত্রীর স্বর্ণের বালা ছিনতাই কালে নারী ছিনতাইকারী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে বাসযাত্রীর স্বর্ণের বালা ছিনতাই কালে নারী ছিনতাইকারী গ্রেফতার


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে আমেনা খাতুন (৩৫) নামের এক নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার দুপুরে গড়াই পরিবহনের এক নারী বাসযাত্রীর হাতের স্বর্ণের বালা ছিনতাই করার সময় মেইন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ার নারী নড়াইল জেলার বাকড়াডাঙ্গা গ্রামের ওহাব শিকদারের স্ত্রী। এ সময় তার কাছ থেকে নগদ ২ হাজার টাকা, চুরি করা একটি ভ্যানেটি ব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া আমেনা খাতুন পুলিশের কাছে স্বীকার করেছে সে নড়াইল জেলার গোড়ামারা গ্রামের ফরিদ বিশ্বাসের স্ত্রী রাবেয়া বেগমের সাথে প্রতিদিন ৫শ টাকার চুক্তিতে চুরি, ছিনতাইয়ের কাজ করে। চুরি ছিনতাইয়ের প্রধান হোতা রাবেয়া বলে সে জানায়। তারা দীর্ঘদিন ধরে যাত্রী সেজে বাসের অন্যান্য নারী যাত্রীদের টাকা, ভ্যানেটি ব্যাগসহ স্বর্ণলংকার চুরি করে আসছিল। নারী বাসযাত্রী রেক্সোনা বেগম বলেন, তিনি বাসের মধ্যে উঠার চেষ্টা করছিলেন। সে সময় ছিনতাইকারী আমেনা খাতুন তাকে হাত দিয়ে বাসের মধ্যে উঠতে বাধা দেয়। সেই ফাঁকে অপর ছিনতাইকারী রাবেয়া তার একটি হাতের একটি বালা খুলে নিয়ে পালিয়ে যায়। যার মূল্য ৬ হাজার টাকা বলে তিনি জানান। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ঈদ পরবর্তী বাসের ভীড়ের মধ্যে একটি নারী ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। রবিবার দুপুরে নারী ছিনতাইকারী চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ