News Bangla 24 BD | কালিয়াকৈরে অবৈধ লেগুনা-সিএনজি অটোরিক্সা আটক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিয়াকৈরে অবৈধ লেগুনা-সিএনজি অটোরিক্সা আটক


কালিয়াকৈর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের বিষেশ অভিযান চলছে। এ অভিযানে যেসব যানবাহনের বৈধ কাজগজপত্র নেই ও মহাসড়কে চলাচলে নিষেধ সে সব যানবাহন আটক করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা, বাড়ইপাড়া, সফিপুর কালিয়াকৈরের মহাসড়ক থেকে গত তিন দিনে প্রায় শতাধিক যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব যানবাহনে রমধ্যে রয়েছে লেগুনা, সিএনজিসহ তিন চাকার অটোরিক্সা। অবৈধ যানবাহন আটক করে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে রাখা হয়েছে।
লেগুনা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. জলিল জানান, আমারা পুলিশদের ডিউটির জন্য মালিক সমিতি থেকে প্রতিদিন প্রায় ৫০-৬০টি লেগুনা দিয়ে থাকি। এজন্য আমাদের রোডে চলাচল করতে দেয়। কিন্তু আমাদের কোন নির্দেশ না দিয়ে হঠাৎ করেই আটক করতেছে। যদি মহাসড়কে চলতে না দেয় তাহলে আমরা চালাব না।
চন্দ্রা এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই এসআই সাইদুল ইসলাম জানান, গতকাল ডিআইজি স্যারনির্দেশ দিয়ে গেছেন, সকল অবৈধ যানবাহন ধরে আটক করে  দিতে।
শালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, ডিআইজি স্যারের নির্দেশে, যেসব গাড়ীর কাগজপত্র সঠিক নেই ও মহাসড়কে চলাচল নিষেধ এমন গাড়ী আটক করা হয়েছে। আটককৃত যানবাহন যদি মালিক নিতে চায় তাহলে প্রতিটি অংশ খুলে খুলে নিতে পারবে। আমাদের এই বিষেশ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ