টঙ্গীতে বিপুল পরিমান বিয়ার ও মদ উদ্ধার
স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গীস্থ এরশাদ নগর এলাকার ৮ নং ব্লক থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৮ পিস বিদেশী বিয়ার এবং ০৬ বোতল বিদেশী উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ।
সোমবার দুপুর ২ টায় উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ।
এঘটনায় এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
টঙ্গী থানার এস আই চন্দন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর এরশাদ নগর ৮ নং ব্লকের কবরস্থানের পাশ থেকে ১৭ কেস ৪০৮ পিস বিদেশী বিয়ার এবং ১ কার্টুন ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। কিন্তু এগুলো কে বা কারা এনেছে কিংবা কে এগুলোর মালিক তা জানা যায়নি। এসব মাদকদ্রব্য উদ্ধারের পর থেকে বিয়ার ও মদের মালিককে খোঁজা হচ্ছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 