News Bangla 24 BD | টঙ্গীতে ফেন্সিডিলসহ দুই জন গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

 টঙ্গী : গাজীপুরের টঙ্গীর দেওড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ১৫২ পিছ ফেন্সিডিল ০১ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ এক হাজার চারশত টাকাসহ ২জনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১। রবিরার সন্ধায় টঙ্গীর উত্তর দেওড়া মদিনাপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী থানার উত্তর দেওড়া মদিনাপাড়া এলাকার পারুলী আক্তার (৩৮)। বাগেরহাট জেলার শরনখোলা থানার দক্ষিন রাজাপুর গ্রামের আঃ ছোবান মীরের ছেলে কবীর মীর (৪০) বর্তমানে উত্তর দেওড়া মদিনাপাড়া রুকন উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া।
র‌্যাব-১, এর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,গাজীপুর টঙ্গী থানাধীন উত্তর দেওড়া মদিনাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী পারুলী আক্তার ও কবীর মীরকে আটক করা হয়। পারুলী আক্তার একজন গৃহীনি হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে টঙ্গী থানায় মাদক মামলা আছে বলে স্বীকার করে। সে এসব মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকা ও উত্তরভঙ্গের বিভিন্ন স্থান হতে পাইকারী মূল্যে ক্রয় করে টঙ্গীতে এনে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে বলে আসামী পারুলী আক্তার স্বীকার করে। কবীর মীর বিভিন্ন মাদকের চালান সাথে জরিত। অধিকাংশ সময় আসামী পারুলী আক্তার নিজে তার রিকশায় করে মাদক সরবারহ করে থাকে বলে জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ