গাজীপুরের নতুন পুলিশ সুপার শামসুন্নাহার
গাজীপুরের নতুন পুলিশ সুপার হিসেব রবিবার যোগদান করেছেন শামসুন্নাহার পিপিএম।
তিনি সকালে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
দায়িত্ব নেয়ার পরপরই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসিদের সাথে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে বৈঠকে মিলিত হন। তিনি পুলিশ সুপার কার্যালয়ের এসে পৌঁছালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পুলিশের একটি চৌকশদল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করা বেগম শামসুন্নাহার এর আগে চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন। পুলিশ সুপার শামসুন্নাহার ফরিদপুর সদর উপজেলার চর মাধবিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে বিসিএস পাশ করে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করে মানিকগঞ্জ, ঢাকা মেট্টোপলিটন পুলিশ, পুলিশ সদর দপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন।
২০১১-২০১৪ পর্যন্ত জাতিসংঘের শাখা অফিস ইতালীতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন। ২০০৯-২০১০ পর্যন্ত পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের মাধ্যমে পূর্ব তিমুর জাতীয় পুলিশের মানব স¤পদ উন্নয়ন কর্মকান্ডে সফলতার সাথে দায়িত্ব পালন।
তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে Chevening scholarship এর মাধ্যমে এম.বি.এ ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে এমফীল, ১৯৯৮ সালে এম.এস.এস এবং ১৯৯৬ সালে বি.এস.এস ডিগ্রী লাভ করেন।
পদক প্রাপ্তি : সামসুন্নাহার জাতিসংঘে দীর্ঘদিন উচ্চ পদে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ৭ বার জাতিসংঘ শান্তি পদক লাভ করেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ২ বার আইজি ব্যাজ প্রাপ্ত হন।
পেশাগত ও ব্যাক্তিগত কারণে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, ইতালী, ভ্যাটিকান সিটি, অষ্ট্রেলিয়া, পূর্ব তিমুর, সিংগাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, দুবাই, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেন।
অবসর বিনোদন : পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, গান গাওয়া এবং গান শোনা। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং ১ পুত্র ১ কন্যা সন্তানের জননী।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 