গাজীপুরে অগ্রণী ব্যাংকে জাতীয় শোক দিবস পালন
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ-সিবিএ গাজীপুর অঞ্চলের উদ্যোগে ২৮ আগস্ট মঙ্গলবার রাত ৮টায় গাজীপুর রাজবাড়ি রোডে অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেড-এর আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ-সিবিএ গাজীপুর অঞ্চলের সভাপতি এস এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক কাশিমপুর শাখার সিনিয়র অফিসার মোঃ হাসান আলীর সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড গাজীপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলে খোদা, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ-সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার নজরুল ইসলাম, কার্যকরী সভাপতি মঙ্গল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, অগ্রণী ব্যাংক লিমিটেড গাজীপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিক লীগ সভাপতি মোঃ মতিউর রহমান মতি, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ-সিবিএ গাজীপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব চন্দ্র দাস, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ-সিবিএ গাজীপুর অঞ্চলের প্রচার সম্পাদক আবুল আসাদ তালুকদার, অগ্রণী ব্যাংক লিমিটেড কাওরাইদ শাখার ব্যবস্থাপক মোঃ হাসিবুর রহমান, অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতি গাজীপুর অঞ্চলের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সজিব, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ-সিবিএ গাজীপুর অঞ্চলের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেড শ্রীপুর শাখার সিনিয়র অফিসার মোঃ নাজিউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক গাজীপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ, ব্যবস্থাপকবৃন্দ, অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতি ও অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ)-এর অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাস মুছে ফেলার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিলো স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি দোসররা। কিন্তু আল্লাহর রহমতে বিদেশে থাকার কারণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। সেই দোসররা চেয়েছিলো বাঙ্গালী জাতি যাতে না এগিয়ে যেতে পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলো। কিন্তু সবকিছু ভুল প্রমাণ করে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আজ বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মুজিব জন্ম নিয়েছে। আর সেইসব মুজিব সেনাদের নিয়ে দেশকে উন্নয়নের জোয়াড়ে ভাসাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই দেশের স্বার্থে আমাদের আগামী দিনগুলোতেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার দরকার। যাতে করে দেশে পুনরায় ১৫আগস্ট ও ২১শে আগস্টের মত কলঙ্কময় দিনের যাতে পুনরাবৃত্তি না ঘটে। তাই শোককে শক্তিতে রূপান্তিরত করে আগামী জাতীয় নির্বাচনে অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে বিজয়ী করা।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ এবং জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 