News Bangla 24 BD | ঝিনাইদহে অস্ত্রগুলি ও মাদকসহ ১ জন গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে অস্ত্রগুলি ও মাদকসহ ১ জন গ্রেফতার


ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ সাইফুল ইসলাম পাভেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত পাভেল শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহ’র ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শহরের আরাপপুর এলাকায় এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন, ৩ টি হাতবোমা ও ৫৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে পাভেল শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির জন্য অস্ত্রগুলো সংগ্রহ করেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ