News Bangla 24 BD | টঙ্গীতে বিদ্যুতাহত হয়ে একজন নিহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

এ্যানন টেক্স গ্রুপের এসি মেস্তরি আল আমিন (২৮) এসির কাজ করার সময় বিদ্যু পিষ্ট হয়ে গুরত আহত হলে তাকে টঙ্গী সরকারী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গুরতর আহত হয়েছে এসি মেস্তরি সেলিম হোসেন (২৯)। এসি সেড এর ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, এ্যানন টেক্স গ্রুপের এসি টেশনিশিয়ান শাখায় বেশ কয়েকজন এসি মেস্তরি কাজ করেন।

প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর ২ টায় আল আমিন এসি সেডে টিনসেড চালের উপর দাঁড়িয়ে কাজ করছিলো।

অসাবধানতাবশত শট সার্কিট থেকে বিদ্যুৎ পিষ্ট হয়ে সে টিনসেড থেকে পড়ে গুরতর আহত হয়। পরে কারখানার শ্রমিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একই সময় আহত এসি মেস্তরি সেলিম হোসেনকে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ্যানন টেক্স গ্রুপের সকল শাখায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসি সেডেও তার ব্যতিক্রম নয়। শট সার্কিট থেকে কোন টেশনিশিয়ান বিদ্যুৎ পিষ্ট হলে কারো কিছু করার থাকে না। এদিকে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত আল আমিন কুমিল্লা জেলার মুরাদনগর থানার গাঙ্গেরকোর্ট গ্রামের মো. জামাল উদ্দিন মাষ্টারের ছেলে। সে সে এ্যানন টেক্স গ্রুপের স্টাফ কোয়াটারে বসবাস করে কোম্পানীর এসি টেশনিশিয়ান হিসেবে কাজ করতো। এবিষয়ে এ্যানন টেক্স এর পরিচালক কবীর হোসেন জানান, এসি টেশনিশিয়াল বিভাগে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও কাজ করার সময় শর্টসার্কিট থেকে বিদ্যুৎ পিষ্ট হয়ে আল আমিন নিহত হয়েছে। এটি এশটি দূর্ঘটনা, এখানে কারখানা কর্তৃপক্ষের কোন ত্রুটি ছিলো না। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। এব্যাপারে টঙ্গী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, নিহতের পরিবার চাইলে তদন্ত পূর্ভক অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ