News Bangla 24 BD | কালীগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী আটক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী আটক


ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর থেকে ৭’শ ১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। এসময় জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনকারী আলুভর্তি পিকআপ ভ্যান। রোববার সকালে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল পিকআপ ভ্যান যোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৭’শ ১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজকে আটক করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ