News Bangla 24 BD | ঝিনাইদহে ‘আমি ঠিক দেশ ঠিক’ স্বারক সম্মাননা প্রদাণ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ‘আমি ঠিক দেশ ঠিক’ স্বারক সম্মাননা প্রদাণ


ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহের সেই বৃক্ষ প্রেমিক নামে খ্যাত জহির রায়হানকে ‘আমি ঠিক দেশ ঠিক’ স্বারক সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ পৌরসভা ও কসাসের যৌথ আয়োজনে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সারা দেশ থেকে আসা ৩৮ জেলার ৪৯ জন আইকনের সাথে তাকে সম্মাননা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিমসহ অতিথিবৃন্দ। দরিদ্র জহির রায়হান তার অর্জিত অর্থ থেকে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ যোগান, গাছে গাছে পাখিদের অভয়াশ্রম নির্মাণ ও ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে দেশ ও জাতির মাঝে শিক্ষার আলো ছড়ানোর স্বীকৃতি স্বরুপ তার এ সম্মাননা প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ