কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৯কক্ষ ভস্মীভূত
কালিয়াকৈর [গাজীপুর] প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ২টি বাড়ির ৯টি কক্ষ সম্পুর্ণ ভস্মীভূত হয়েছে। এতে নয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জানান। রবিবার দুপুরে উপজেলার পুর্ব মৌচাক এলাকায় কাওছার আহাম্মেদ ও মাসুদ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে ৮জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন দুপুরে প্রথমে কাওছারের বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববতি হাইড্রো অক্সাইড কারখানা লিঃ এর নিজস্ব আগুন নির্বাপক কর্মীরা ও স্থানীয় লোকজন টানা দুই ঘন্টা প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামালসহ পুড়ে যায় কাওছারের বাড়ির ৮টি কক্ষ ও পার্শ্ববতি মাসুদের বাড়ির একটি কক্ষ। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাইড্রো অক্স্রাইড কারখানার ৮জন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকান্ডে নয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক কাওছার ও মাসুদ দাবী করেন। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 