News Bangla 24 BD | কালীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে ছালমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার রাতে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে বারপাখিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ছালমা খাতুন নিয়ামতপুর ইউনিয়নে বারপাখিয়া গ্রামের সাজ্জাদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী সাজ্জাদুল ইসলাম জানান, রবিবার রাত ১টার সময় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দেয় তাকে। এরপর ওঝা ডেকে ঝাড় ফুঁক করানো হয়। একপর্যায়ে অবস্থার অবণতি হলে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর জেনারেল হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে আজ সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তাকে দেখতে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ