আগামীকাল দায়িত্ব নিচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম
জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে আগামীকাল মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন গাজীপুর সিটির নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম।
তার এই দায়িত্বভা গ্রহণ উপলক্ষে নতুন সাজে সেজেছে গাজীপুর। শহরের বিশাল রাজবাড়ি মাঠে তৈরী হয়েছে বর্ণিল সাজে তৈরী করা হয়েছে প্যান্ডেল। সাজানো হয়েছে নগর ভবনসহ পুরো গাজীপুর শহর। ধারণা করা হচ্ছে ওই সু-সজ্জিত প্যান্ডেলে প্রায় ৩০ হাজার অতিথির স্থান সংকুলান হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম সাংবাদিকদেরকে জানান গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ঐতিহাসিক রাজবাড়ি মাঠে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আকম মোজাম্মেল হক এমপি, মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকী এমপি, এড. রহমত আলী এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুর খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই.এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইশবাল হোসেন সবুজ।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান জানান, অনুষ্ঠানের প্রথম অধিবেশনে দায়িত্বভার অর্পণ ও গ্রহণ করা হবে এবং দুপুরে মধ্যাহ্ন ভোজের পর বিকেলে দ্বিতীয় অধিবেশনে পরিবেশিত হবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য- গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকর নিয়ে মো. জাহাঙ্গীর আলম বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ হাসান উদ্দিন সরকারকে দুই লক্ষাধীক ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
গত ২৪ জুলাই মেয়র জাহাঙ্গীর আলম ও কাউন্সিলররা গণভবনে শপথ নেন।
আয়োজকরা জানান, গত ৪০ বছরে গাজীপুরে যে সকল উন্নয়ন হয়েছে তার একটি চিত্র তুলে ধরা হবে এই অভিষেক অনুষ্ঠানে। সিটি কর্পোরেশনে গত ৫ বছরে কী হয়েছে, কী অবস্থায় তিনি পেলেন তারও একটি বর্ণনা সেখানে দেখানো হবে।
মেয়র জাহাঙ্গীর আলম আগামী ৫ বছর কী কী করতে চান, নগরের নাগরিকদেরকে কী ধরনের সেবা প্রদান করবেন, সেই পরিকল্পনার একটি নমুনা থ্রিডি আকারে প্রচার করা হবে অনুষ্ঠানে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 