News Bangla 24 BD | হরিনাকুন্ডুতে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক মৎস্যজীবী ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার মান্দিয়া গ্রামের তোয়াজ উদ্দিন মন্ডল (৬০)। হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান মুন্সি ও সংশ্লিষ্ট রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল এ খবর নিশ্চিত করেছেন। ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, উপজেলার মান্দিয়া ক্যানেলের পাশের হাওড়ে একটি কুড়ে ঘরের পাশে তোয়াজ উদ্দিন মন্ডলের মরদেহ পেয়েছেন তারা। নিহত ব্যক্তি একসময় চরমপন্থি দলের সদস্য ছিল। সে একটি হত্যা মামলার আসামি। তিন বছর আগে নিজ গ্রামের হক আলী নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ যে স্থানে পুতে রাখা হয় সেই স্থানেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। বর্তমানে সে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। নিহতের ছোট স্ত্রী ও তার এক ছেলে রাতের খাবার নিয়ে যাওয়ার পরে খবর জানাজানি হয়। ওসি আরো জানান, রাত সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ