কালিয়াকৈরে চলন্ত বাসে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক
কালিয়াকৈর(গাজীপুর)সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার বিকালে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লিটন সাহা নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত লিটন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রগুকোশ গ্রামের সত্য সাহার ছেলে। সে উপজেলার সাহেব বাজার এলাকায় ইয়াছিন মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় নিপা ফার্মাসিটিক্যাল কোম্পানির কালিয়াকৈর শাখার রিপ্রেজেন্টিটিভের দায়িত্বে কর্মরত আছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী তানজিদা (২১) ওই দিন বিকালে ক্লাস শেষে কলেজ থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফিরছিল। সুযোগ বুজে ওই বখাটে চলন্ত বাসে তাকে যৌন নিপীরন করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় তানজিদার (সঙ্গী) চাচাত বোন নিলুফা বাড়ির লোকজনকে মোবাইলে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে তার পরিবারের লোকজন উপজেলার মজিদচালা নামক বাস ষ্টেশন এলাকায় বাস থেকে বখাটে লিটন সাহাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ছাত্রীর বড় ভাই আ.ফ.আ.হা.জেহাদী মোজাদ্দেদী হাদী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় যৌন নিপীড়নের দায়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় নির্যাতিত ছাত্রীর বড় ভাই আ.ফ.আ.হা.জেহাদী মোজাদ্দেদী হাদী বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 