News Bangla 24 BD | গাজীপুর মহানগরের দায়িত্ব নিলেন মেয়র জাহাঙ্গীর আলম - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুর মহানগরের দায়িত্ব নিলেন মেয়র জাহাঙ্গীর আলম


 জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করলেন গাজীপুর সিটির নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম।
তার এই দায়িত্বভা গ্রহণ উপলক্ষে নতুন রূপে সেজেছিল গাজীপুর। শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে তৈরী হয়েছিল বর্ণিল বিশাল প্যান্ডেল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি ওই অভিষেক ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন- গাজীপুর মহানগরের মানুষের উন্নয়নের দায়-ভার এখন এড. জাহাঙ্গীর আলমের কাধে। আমাদের দেশের সর্ব বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর। এখানে অনেক সমস্যা রয়েছে। যা সমাধান করবেন জাহাঙ্গীর আলম। আমরা আগের মেয়রকে যে পরিমাণ সহায়তা প্রদান করেছিলাম, এবার জাহাঙ্গীর আলমকে তার ৩ গুন বেশী সহায়তা প্রদান করবো। যাতে সে গাজীপুর নগরবাসীর স্বপ্ন সফল করতে পারে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আকম মোজাম্মেল হক এমপি, মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকী এমপি, এড. রহমত আলী এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এটিএম এনামুল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুর খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই.এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
আলোচনা পর্বের পর অনুষ্ঠানে খ্যাতনামা কন্ঠশিল্পি মমতাজ এমপি, হাবিব ও কুাসহ দেশবরেন্য শিল্পিবৃন্দ সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য- গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকর নিয়ে মো. জাহাঙ্গীর আলম বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ হাসান উদ্দিন সরকারকে দুই লক্ষাধীক ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
গত ২৪ জুলাই মেয়র জাহাঙ্গীর আলম ও কাউন্সিলররা গণভবনে শপথ নেন।
আয়োজকরা জানান, গত ৪০ বছরে গাজীপুরে যে সকল উন্নয়ন হয়েছে তার একটি চিত্র তুলে ধরা হবে এই অভিষেক অনুষ্ঠানে। সিটি কর্পোরেশনে গত ৫ বছরে কী হয়েছে, কী অবস্থায় তিনি পেলেন তারও একটি বর্ণনা সেখানে দেখানো হবে।
মেয়র জাহাঙ্গীর আলম আগামী ৫ বছর কী কী করতে চান, নগরের নাগরিকদেরকে কী ধরনের সেবা প্রদান করবেন, সেই পরিকল্পনার একটি নমুনা থ্রিডি আকারে প্রচার করা হয় অনুষ্ঠানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ