News Bangla 24 BD | ঝিনাইদহ জেলা কারাগারে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহ জেলা কারাগারে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা


 ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা কারাগারে শহিদুজ্জামান (৩০) নামের এক হাজতি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।
মঙ্গলবার দুপুরে কারাগারের নবগঙ্গা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
শহিদুজ্জামান জানান, ৪ মাস আগে মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে আসেন তিনি। কারাগাওে আসার পর থেকেই কারাগারের অন্যান্য আসামীরা তার সাথে খারাপ ব্যবহার ও কটুক্তি করে আসছিল। মঙ্গলবার দুপুরে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এসময় কারাকর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামান অবস্থা আশঙ্খা জনক হওয়ায় খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ