News Bangla 24 BD | হরিনাকুন্ডুতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৪ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

হরিনাকুন্ডুতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-৪


ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় তোয়াজ উদ্দিন (৫০) হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের জামাই আব্দুল কুদ্দুস বাদি হয়ে ৬ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নিহত তোয়াজ উদ্দিনের ২য় স্ত্রী কুটিলা বেগম (৪০), রঘুনাথপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে লিটন হোসেন (৩০), মান্দিয়া গ্রামের আবেদ আলীর ছেলে ঠান্ডু লস্কর (৩৪) ও আনজের আলীর ছেলে ইসরাফিল ওরফে স¤্রাট। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, রাতে ক্যানেলের পাশে মাছ ধরছিল তোয়াজ উদ্দিন। এ সময় তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের জামাই আব্দুল কুদ্দুস বাদি হয়ে ৬ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সে সময় তাদের কাছ থেকে হত্যা কান্ডে ব্যবহৃত একটি রক্ত মাখা দা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই স্থানে তিন বছর আগে সর্বহারা গ্রুপের হক আলী নামে এক ব্যক্তিকে হত্যার পর মাটিতে পুতে রাখা হয়েছিল। সেই মামলার ২ নম্বর আসামী ছিল এই তোয়াজ উদ্দিন। উল্লেখ্যঃ সোমবার রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। নিহত তোয়াজ উদ্দিন উপজেলার কালাপাড়িয়া আবাসন প্রকল্পের বাসিন্দা ও দরাপ মন্ডলের ছেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ