News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

হরিণাকুন্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ


ঝিনাইদহঃ
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়। বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী। বক্তারা, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দুরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাদক বিরোধি শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ