মানুষের আস্থা আর সমর্থনে পরিনত হয়েছে শেখ হাসিনার সরকার ——-মেহের আফরোজ চুমকি
কালীগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়ে পরিনত হয়েছে। দেশের ১৬ কোটি মানুষের আস্থা, ভালোবাসা আর সমর্থনে পরিনত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লাল সবুজের নিশানা নিয়ে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। তিনি মঙ্গলবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকায় নাট মন্দিরে হিন্দু সম্প্রদায়ের কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ। আর এই উন্নয়ন এমনি এমনি হয়নি। ৪২ বছর আগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নের যে মশাল জ্বালিয়ে রেখে গেছেন। উন্নয়নের সেই মশাল তারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করে চলেছে। আর এজন্য তাকে বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে। কিন্তু তার বাবার মত তিনিও বাংলাদেশের মানুষের কথা ভেবে পিছু হটেননি। শত বাধা উপক্ষো করে এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে পরিনত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজ মোড়ল, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল সিকদারসহ উপজেলা, ইউনিয়ন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 