News Bangla 24 BD | মিষ্টি মুখের মাধ্যমে মেয়র জাহাঙ্গীরের প্রথম কর্মদিবস - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মিষ্টি মুখের মাধ্যমে মেয়র জাহাঙ্গীরের প্রথম কর্মদিবস


গাজীপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ এড. জাহাঙ্গীর আলম মিস্টি মুখ করার মাধ্যমে বুধবার সকালে তার কার্যক্রম শুরু করেন। বুধবার সকালে তিনি গাজীপুর নগর ভবনে পৌছালে কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে মিস্টি মুখ করান। পরে তিনিও নগর ভবনে কর্মকর্তা ও কর্মচারিদের মিষ্টি খাইয়ে বরণ করে নেন।
পরে তিনি সাধারণ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সেখানে তিনি তাদেরকে নানা বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন সিটি করপোরেশনকে নিয়ে বিরূপ আলোচনা করতে পারে, সমালোচনার মধ্যে যেন নিয়ে না আসি। সেই হিসেবে আমরা মনে করি এটা একটা পবিত্র স্থান। আমাদের সবার সেটা বুঝে চলা উচিত। আমরা সেই কাজটিই করব, নগরের স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে, যা যা প্রয়োজন আমরা সবকিছু করার চেষ্টা করব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ