News Bangla 24 BD | ঝিনাইদহে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু হয়েছে। ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী আলতাফ হোসেন, এজিএম আমিনুল ইসলাম, ওজোপাডিকোর সফল নির্বাহী প্রকৌশলী পরিতোষ কুমার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমুখ। এসময় বক্তারা, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানান। পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী আলতাফ হোসেন আলোচনা সভায় জানান, সারা জেলায় ৩ লাখ ৩২ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সমিতির কর্মীদের প্রচেষ্টায় ঝিনাইদহ পবিসের সিস্টেম লস ১৫.২২ থেকে কমে এখন ১১.২৭ তে নেমে এসেছে। সে সময় বক্তারা, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ