News Bangla 24 BD | ঝিনাইদহে ট্রাফ্রিক পুলিশের অবৈধ যান বিরোধী অভিযান - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ট্রাফ্রিক পুলিশের অবৈধ যান বিরোধী অভিযান


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহ জেলা ট্রাফ্রিক পুলিশের উদ্যেগে মহাসড়কে অবৈধ থ্রী হুইলার নসিমণ,করিমণ, ইজিবাইক চলাচল বন্ধসহ সকল প্রকার যানবাহনের কাগজপত্র চেকিং অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইজিবাইক, নছিমনসহ কয়েকটি অবৈধ গাড়ি আটক করা হয়। তাছাড়া কয়েকটি যানবাহনে মামলা করা হয়। সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এ্যাডমিন) কৃষ্ণপদ সরকার, খন্দকার কামাল উদ্দিন, মাজহারুল ইসলাম, সার্জেন্ট বুলবুল হোসেন, নুরুল ইসলাম, নাজমুল শিকদার, টিএসআই আমির হোসেন, এটিএসআই, কনষ্টবলবৃন্দসহ রোভার স্কাউট, মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ। সে সময় জেলা ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার বলেন, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় প্রতি শনিবার ট্রাফিক ক্যাম্পেইন এর অংশ হিসেবে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলবন্ধ করাসহ সকল প্রকার যানবাহনের ফিটনেস ও অন্যান্য কাগজপত্র চেকিং করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ