News Bangla 24 BD | ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


 ঝিনাইদহঃ
‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিক কর্মী আমিনুর রহমান টুকু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ সুরুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাক্ষরতা অর্জন প্রতিটি মানুষের অধিকার। তাই প্রতিটি মানুষের স্বাক্ষরতা অর্জনের মাধ্যমে দেশ তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ