News Bangla 24 BD | যশোরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

যশোরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ


ঝিনাইদহঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকা থেকে ৯’শ ৫০ বোতল ফেন্সিডিলসহ বজলুর রহমান বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। এসময় জব্দ করা হয় একটি ট্রাক। আটককৃত মাদব ব্যবসায়ী বজলুর রহমান বিশ্বাস যশোর কোতয়ালী থানার কাসেমপুর এলাকার মৃত নবু বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইদঘাট এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামার নির্দেশ দেয় তারা। ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বজলুর রহমান বিশ্বাসকে আটক করা হয়। পরে ট্রাকের টুলবক্স থেকে উদ্ধার করা হয় ৯’শ ৫০ বোতল ফেন্সিডিল। যশোর সীমান্ত থেকে ট্রাকযোগে আটককৃত ফেন্সিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে র‌্যাব-৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ