ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে দূর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার বসুন্ধরা ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার সকালে সড়কের পাশ দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থানে পৌছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 