News Bangla 24 BD | গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন


‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি-’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি ও জেলা প্রশাসনের কার্যালয় চত্বর নাট মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, জেলা প্রাথমিক শিক্ষ অফিসার মোঃ শফিউল হক, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুর কুমার মল্লিক, এড. মু. ইস্তেকবাল হেসেন ও উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আফিল উদ্দিন সিকদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ