News Bangla 24 BD | গাজীপুরে গণপরিবহন সংকট কারখানা শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে গণপরিবহন সংকট কারখানা শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ


গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ ও মহাসড়কে পর্যাপ্ত পরিবহন বাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোষাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আধ ঘণ্টা অবরোধ চলাকালীন মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বেশ কিছুদিন যাবৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনা চলাচল বন্ধ রয়েছে। বিকল্প যানের ব্যবস্থা না করে লেগুনা চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পরেছেন স্বল্প দূরত্বে চলাচলকারী কারখানার শ্রমিকসহ বিভিন্ন ধরনের যাত্রীরা। তারা আরো জানান, যানবাহনের স্বল্পতার কারণে কারখানায় সঠিক সময়ে কাজে যোগ দিতে না পারায় পুরো দিনের হাজিরাসহ মাস শেষে বেতন কেটে নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া পূর্বের তুলনায় বর্তমানে মহাসড়কে চলমান বিভিন্ন বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। কারখানায় ছুটি ও সকালের শিফট শুরু হওয়ার সময় বিকল্প যান হিসেবে সরকারের কাছে বিআরটিসি বাস চলাচলের দাবি জানান তারা।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, তিন চাকার ছোট যান ও লেগুনা বন্ধে শ্রমিকদের কর্মস্থলে যেতে সমস্যা সৃষ্টি হওয়ায় তারা মহাসড়ক অবরোধ করে গণপরিবহন বাড়ানোর দাবি জানান। পরে সরকারের পক্ষ থেকে গণপরিবহন বাড়ানো এবং কারখানার পক্ষ থেকে যাতে শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা করার আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ