News Bangla 24 BD | গাজীপুরে এতিম শিশুকে ধষর্ণের চেষ্টা যৌন নীপিড়ন ও শারীরিক নির্যাতনের মামলা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে এতিম শিশুকে ধষর্ণের চেষ্টা যৌন নীপিড়ন ও শারীরিক নির্যাতনের মামলা


গাজীপুর থেকে এম আব্দুল লতিফ সিদ্দিকী, গাজীপুর মহানগর পশ্চিম জয়দেবপুরে এক এতিম শিশুকে ধর্ষণের চেষ্টা, শারিরীক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। ভিকটিম কে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬২(০৯)/ ২০১৮ ধারা ৯(৪) / (খ) মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে।
সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম জয়দেবপুর ব্যাংকার্স রোড এলাকায় আবুল কাশেমের বাড়ীতে তারা বিবি স্বামীকে নিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া থাকেন। ভোলা জেলা চরফ্যাশন থানার নূরবাগ উত্তর পাড়ার মাঝি বাড়ির মৃত জফুর ইসলামের ৯ বছরের এতিম শিশু কন্যাটিকে লালন পালন করতে খালা তারা বিবি। গত ৮ সেপ্টেস্বর স্বামী স্ত্রী দুজনেই চাকরিতে চলে যায়। সুযোগ বুঝে দুপুর অনুমান সাড়ে ১১টায় বাড়ির মালিক মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জয়দেবপুর বাজারের চাল ব্যবসায়ী আবুল কাশেম (৫৫) ভিকটিম শিশুটিকে ঘরের ভিতরে ঝাপটাইয়া ধরে। কাশেম শিশুটির পরিধেয় বস্ত্র টেনে হেচড়ে খুলে ফেলে যৌন নীপিড়নসহ বুকের ওপর একাধিক কামড় বসিয়ে ধর্ষণের চেষ্টা চালায় কিন্তু শিশুটি ভয়ে ডাক চিৎকার দিলে ধর্ষক আবুল কাশেম ভিটিমের মুখ চেপে ধরে, তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। দুপুর অনুমান পৌনে ১ টায় ভিকটিমের সাথে ধস্তা-দস্তির প্রতিবেশী সাবিনা আক্তার ঘটনাটি দেখে ফেলে হতভম্ব হয়ে যায়। একপর্যায়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে আবুল কাশেম দ্রুত পালিয়ে যায়। উক্ত যৌন নীপিড়ন শারিরীক নির্যাতন ও ধষনের চেষ্টা ধামাচাপা দিতে দেন দরবারসহ ভিকটিমের পরিবারটিকে ভয়ভীতি ও হত্যার হুমকী দেন।
ঘটনাটি গাজীপুর জেলা পুলিশ প্রশাসনের নজরে আসলে এএসপি সদর সার্কেল মো: তোফাজ্জল হোসেন পিপিএম এর নেতৃত্বে জয়দেবপুর থানার এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল কাশেম ও ভিকটিমের বাড়িতে অভিযান চালায়। এতিম শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিশুর শারিরীক ও যৌন নীপিড়নের ডাক্তারী পরীক্ষা শেষে মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: ফিরোজ মিয়া জানান, নির্যাতিত শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে শরীরিক ও যৌন নীপিড়নের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি যৌন হয়রানীর শিকার শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিক সত্যতা পেয়েছেন। খুব শিঘ্রই নির্যাতন কারী আবুল কাশেমকে গ্রেপ্তারের আশ্বাস দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ