News Bangla 24 BD | সোমবার দুই রেল প্রকল্পের উদ্বোধন করবেন হাসিনা-মোদী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নিহত ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

সোমবার দুই রেল প্রকল্পের উদ্বোধন করবেন হাসিনা-মোদী


আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের উদ্বোধন করা হবে সোমবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন।
বিকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে থেকে সরাসরি অনুষ্ঠানটি প্রচার করা হবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের ৩নং প্লাটফরমে একটি বিশাল পেন্ডেল নির্মাণ করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই সমাবেশে বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন।
জানা গেছে, আখাউড়া থেকে আগরতলা রেলওয়ে ষ্টেশন পর্যন্ত ১৫কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন নির্মাণ হবে। এর মধ্যে বাংলাদেশের অংশে ১০ কিলোমিটার ও ভারতের অংশে ৫ কিলোমিটার। আখাউড়া থেকে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর পর্যন্ত হবে বাংলাদেশের রেললাইন। রেললাইন নির্মাণে অধিকাংশ ব্যয় করবে ভারত সরকার।
প্রকল্পটি নির্মাণ হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রথমদিকে পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পরবর্তীতে যাত্রী পারাপারের বিষয়ে পরে দু’দেশের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সিরাজ জিন্নাত জানান, এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। এর মধ্যে বাংলাদেশ অংশের ১০ কিলোমিটারের জন্য প্রায় ৪৭৮ কোটি টাকা এবং ভারতের ৫ কিলোমিটার অংশের জন্য ৫৮০ কোটি রুপি। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্স মেকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং এ প্রকল্পের রেল লাইন নির্মাণ করবেন। এ প্রকল্পের মেয়াদ ১৮মাস।
এ বিভাগের অন্যান্য সংবাদ