News Bangla 24 BD | গাজীপুরে ফলের চারা ও কলমের উপর প্রশিক্ষণ কর্মশালা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে ফলের চারা ও কলমের উপর প্রশিক্ষণ কর্মশালা


“ফলের চারা, কলম রোপণ ও পরিচর্যা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং চারা বিতরণ কর্মসূচি-২০১৮ সোমবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. গোলাম মোর্শেদ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) জনাব মো. শোয়েব হাসান, পরিচালক ড. মো. লুৎফর রহমান ও পরিচালক ড. সৈয়দ নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা। খাদ্য, পুষ্টি এবং অর্থনৈতিক নিরাপত্তায় ফলদ বৃক্ষের অবদানের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার।
কর্মশালায় গাজীপুর জেলার বিভিন্ন অঞ্চলের ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। এসময়ে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধানগন ও বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে কৃষকদের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ