News Bangla 24 BD | জেলা প্রশাসন কার্যালয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জেলা প্রশাসন কার্যালয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার


বাংলাদেশে এইচআইভি/এইডস ঝুঁকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য উন্নত যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর সংযোগ প্রকল্পের আয়োজন ও নেদারল্যান্ড দূতাবাস প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত ওই সেমিনারে পিএসটিসির পিআর এডোকেটেটসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
পিএসটিসি সংযোগ প্রকল্পের গাজীপুর ডিস্ট্রিক্ট কো-অডিনেটর প্রিয়দর্শন মন্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বক্তব্যে রাখেন। তিনি বলেন ১৯৮১ সালে প্রথম এইচআইভি/এইডস রোগটি চিহ্নিত হয়। ১৯৮৪ সালে আমেরিকার লস এঞ্জেলেস শহরে এইচআইভি-ভাইরাস সনাক্ত ও পরবর্তীতে ১৯৮৬ সালে মায়ানমারে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৯৮৯ সালে বাংলাদেশে এর বিস্তার ঘটে। বর্তমানে বাংলাদেশের জনসাধারণের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিরোধে জরুরিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অন্যান্যর মধ্যে এডিসি কাওসার আহম্মেদ ও সাংবাদিক সৈয়দ মুকসেদ আলম লিটন আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন সংযোগ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার সালমা বেগম ও মোঃ হাবিবুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ